পাটকেলঘাটার দূর্গাপুরগাছায় অসুস্থ পিতাকে জিম্মি ও ভাইকে ভারতে আটকে রাখার অভিযোগ, জমি বিক্রি করে ভারতে কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ, দ্রুত দুদকের তদন্তের দাবি

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দুর্গাপুর গাছা গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট রমা সরকারের বিরুদ্ধে অসুস্থ পিতাকে জিম্মি করে রাখা, আপন ভাইকে ভারতে আটকে রাখা এবং বাংলাদেশে পারিবারিক জমি বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ ভারতে পাচারের অভিযোগ উঠেছে। দ্রুত দুদকের তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযোগে বলা হয়েছে, অ্যাডভোকেট রমা সরকারের পিতা অমল সরকার অসুস্থ থাকা অবস্থায় তাঁকে জিম্মি করে রেখে পারিবারিক সম্পত্তি বিক্রির বিষয়ে চাপ প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে তাঁর আপন ভাইকে ভারতে আটকে রেখে বাংলাদেশে থাকা জমিজমা বিক্রির অভিযোগও সামনে এসেছে।

অভিযোগকারীদের দাবি, পারিবারিক সম্পত্তি বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা ভারতে পাচার করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম কে বিতর্কিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দুদকের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এ বিষয়ে অ্যাডভোকেট রমা সরকারের বক্তব্য কাছে, পাচারের অর্থ লেনদেনের বিষয়ে একাধিক বার যোগাযোগ করেও পাওয়া যায় নি।

প্রশ্ন উঠেছে—পারিবারিক সম্পত্তি বিক্রি ও অর্থ লেনদেনের প্রকৃত ঘটনা কী? অসুস্থ পিতা ও ভাইকে ঘিরে ওঠা অভিযোগের সত্যতা কতটুকু? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তেই তলের বিড়াল বেরিয়ে আসতে পারে প্রকৃত ঘটনা